,

ব্যায়ামে বাড়ে আয়ু

news-image

সুস্থ থাকতে চাই ব্যায়াম। ব্যায়ামের করতে কোনো ধরাবাঁধা বয়স নেই। তাই ১৫ থেকে ৬০ বছরের ঊর্ধ্বে যে কেউ ব্যায়াম করতে পারবেন। ব্যায়াম সাধারণত তিন ধরনের হয়ে থাকে- কার্ডিও ভাসকুলার, স্ট্রেন্থ ও ফ্লেক্সিবেল ব্যায়াম। শারীরিক অবস্থা, গঠন-ক্ষমতা ও প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সঠিক ব্যায়াম করা উচিত। মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা উভয়ের জন্যই ব্যায়াম দরকার। সম্প্রতি নতুন একটি গবেষণায় দেখানো হয়, নিয়মিত ব্যায়াম কীভাবে আপনার আয়ু বাড়াতে সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ইয়াহু হেলথ ডটকমে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

জেএএমএ ইন্টারনাল মেডিসিনের গবেষণায় বলা হয়, যাঁরা প্রবল বা বলিষ্ঠভাবে ব্যায়াম করেন (যেমন: টেনিস প্রতিযোগিতা, অ্যারোবিকস, দৌড়ানো ইত্যাদি) তাদের ৩০ শতাংশ আয়ু বাড়ে, যারা সাধারণ অলস বা ব্যস্ততাহীন ব্যায়াম (যেমন: সাঁতার, ঘরের কাজ, সামাজিকভাবে টেনিস খেলা ইত্যাদি) করেন তাদের তুলনায়। প্রবল বলতে সাধারণত বোঝায়, যেসব ব্যায়ামে দ্রুত শ্বাসপ্রশ্বাস হয় এবং হৃদস্পন্দন অনেক বেড়ে যায়।


গবেষণাটি প্রায় সাড়ে ছয় বছর ধরে ৪৫ বছরের দুই লাখ চার হাজার লোকের ওপর করা হয়। যারা নিয়মিত বেশি ব্যায়াম করেন তাদের ৯ থেকে ১৩ শতাংশ আয়ু বাড়ে। তবে এটি নির্ভর করে খাদ্যাভ্যাস, বয়স, অ্যালকোহল সেবন এবং ক্রনিক রোগের ওপর। গবেষক ক্লাউস গেবেল বলেন, প্রবল ব্যায়ামের উপকারিতা সব বয়সের নারী এবং পুরুষের মধ্যে দেখা গেছে; এটি কর্মক্ষম থাকতে সাহায্য করে।

গবেষণার ফলাফলে বলা হয়, যদি আপনি বেশি ওজনের হন বা নাও হন, এরপরও যদি প্রবল ব্যায়াম করতে পারেন তবে এটি আয়ু বাড়াতে সাহায্য করবে। গবেষকরা পরামর্শ দিয়ে বলেন, প্রবল ব্যায়ামের একটি ভালো পদ্ধতি হচ্ছে, নিয়মিতভাবে যে কোনো খেলার সঙ্গে যুক্ত থাকা। তাই নিয়মিত ব্যায়াম করুন এবং দীর্ঘায়ু হোন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা