,

ব্রাহ্মণবাড়িয়ায় ১০দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এম.পি

news-image

নিজস্ব প্রতিবেদক প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, গাছ লাগানো সুন্নত। গাছ লাগানো মানুষের জীবনে বড় কাজ। একটা ভূখন্ডে শতকরা ২৫ভাগ বন থাকতে হয়। আমাদের  দেশে তা নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশে বনায়নের আন্দোলন সৃষ্টি হয়েছে।
তিনি সোমবার সকালে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ আয়োজিত ১০ দিনব্যাপী জেলা ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে লেখাপড়ার আন্দোলন, বনায়নের আন্দোলন, নারীর ক্ষমতায়নের আন্দোলন ও মাদক বিরোদী আন্দোলন করতে হবে। বাংলাদেশকে সবুজ দেশে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যতক্ষন পর্যন্ত আমাদের দেশের শতকরা ২৫ভাগ বনায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বনায়ন আন্দোলন চলবে। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকারের আমলে কৃষক ও কৃষির উন্নয়ন হয়েছে। দেশ এখন খাদ্যে সয়ংম্ভরতা অর্জন করেছে। শেখ হাসিনার  নেতৃত্বে দেশের সকল সেক্টরের উন্নয়ন হয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ কুমিল্লা মোঃ মাহবুবুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবু নাছের।
“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি সাদেকুল ইসলাম ও নার্সারী মালিক কানুলাল মজুমদার। মেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা নিয়ে ২০টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এম.পি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বৃক্ষের চারা তুলে দেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা