,

কালিয়াকৈরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি : শ্রমিক লীগ নেতার কারাদণ্ড

news-image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মো. হোসেন আলী (৩০) নামে শ্রমিক লীগের এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত রবিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন। দণ্ডিত হোসেন আলী কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক। তিনি উপজেলার পূর্বচান্দরা এলাকার মহসিন ভূইয়ার ছেলে। শ্রমিক লীগের নেতাকে কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন জানান, হোসেন আলী রবিবার দুপুরে উপজেলার পূর্বচান্দরা এলাকায় ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। তার আর্তচিৎকারে এলাকাবাসী গিয়ে হোসেন আলীকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ এসে তাকে আটক করে। এরপরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক জানান, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অপরাধী যেই হোক তার কঠিন শাস্তি হওয়া উচিত।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে