,

সেন্সরে হুমায়ুন ফরীদির শেষ ছবি

news-image

কিংবদন্তী অভিনয় শিল্পী হুমায়ুন ফরীদি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’ ছবিতে অভিনয় করেন।
 
২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার পর তার মৃত্যু ও প্রযোজকের অনিচ্ছা ছবির ভবিষ্যতকে অনিশ্চয়তায় ফেলে দেয়। এরপর পরিচালক তার নিজের ইচ্ছায় ছবিটির কাজ শেষ করেন এবং এখন সেন্সর শেষে মুক্তির পালা।
 
আগামী সপ্তাহে সেন্সরে যাবে হুমায়ুন ফরীদি অভিনীত সর্বশেষ এ ছবিটি। মূলত নীতিবোধের কারণে জমিদারের পরাজয়ের গল্প নিয়েই ছবির কাহিনি। এই ছবিতে জমিদার চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি। ছবিতে আরও অভিনয় করেছেন আমিন খান, সিলভী, প্রবীর মিত্র, নাসরিন ও কাবিলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা