,

মিসর সফরে জন কেরি

news-image

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মিসর পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গুরুত্বপূর্ণ আলোচনা পুনরায় শুরু করতে রবিবার কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এএফপি'র এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কায়রোতে জন কেরি মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গেও এক ‘কৌশলগত আলোচনায়’ অংশ নেবেন বলে জানানো হয়েছে। দেশটিতে ২০১১ সালে সংঘটিত বিপ্লবের পর থেকেই এমন বৈঠক করে আসছে যুক্তরাষ্ট্র। এর ফলাফল হিসেবে গত মার্চে মিসরের ওপর থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বার্ষিক সামরিক বরাদ্দের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে বিরোধীদের প্রতি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের দমন ও নিপীড়নের ব্যাপারেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে যুক্তরাষ্ট্র। অবশ্য সম্প্রতি দেশটিকে এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহের ব্যাপারে সবুজ সংকেত দেয় মার্কিন সরকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা