,

শীর্ষ সন্ত্রাসীদের দ্বিতীয় আবাস মালয়েশিয়ায় (ভিডিও)

news-image

দেশের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীরাও মালয়েশিয়ায় দ্বিতীয় আবাস গড়েছেন। অবৈধ ও কালো টাকার ব্যবহার নির্বিঘ্ন করতেই এ সুযোগ নিয়েছেন তারা। তবে পরিস্থিতি বিবেচনায় নিরাপদ জীবন ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করেও অনেকে মালয়েশিয়ায় অবৈধভাবে টাকা পাঠিয়ে নাগরিকত্ব নিচ্ছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিনিয়োগ করে মালয়েশিয়াকে দ্বিতীয় আবাস বানানোর প্রকল্প ঘোষণার পর পরই সে সুযোগটি লুফে নিয়েছেন বাংলাদেশের অবৈধ ও কালো টাকার মালিকরা। মায়েশিয়ার সরকারি হিসাব বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত তিন হাজার পাঁচ জন বাংলাদেশী মালয়েশিয়ার দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন। কালো টাকার ব্যবহার নির্বিঘ্ন করা ছাড়াও অনেকেই নিরাপদে উন্নত জীবন যাপনের জন্যই এ সযোগ নিচ্ছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়াকে দ্বিতীয় আবাস করেছেন আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের অনেক নেতা। তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ এলাকার দুই সহোদর সংসদ সদস্য, বর্তমান সরকারের একজন মন্ত্রী, বিএনপি সরকারের সাবেক এক অর্থমন্ত্রীর ছেলে। বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য ও সন্তানদের শিক্ষাই প্রাধান্য পেয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মনে করেন বিষয়টি নিয়ে কাজ শুরু করার সময় এসেছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১