,

মা-শিশু গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ২

news-image

ডেস্ক রিপোর্ট : মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় ঢাকার কল্যাণপুর ও মাগুরার শ্রীপুর থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলামকে (৩৫) শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে এবং সেন সুমন হোসেনকে কল্যাণপুরের এক বাসা থেকে গ্রেফতার করা হয়। সুমন কলকলিয়া পাড়ার শিবু সেনের ছেলে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির বাংলানিউজকে জানান, রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল কল্যাণপুরের একটি বাসায় অভিযান চালিয়ে সেন সুমন হোসেনকে আটক করে। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।

মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রোববার (০২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলা ওয়াপদা এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। নজরুল ওই মামলার ১৩ নম্বর আসামি। এর আগে সেন সুমন হোসেন ও সোবহান নামে দু’জনকে গ্রেফতার করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম জানান, সুমনকে ঢাকার কল্যাণপুর থেকে আটক করা হয়েছে বলে তিনি শুনেছেন। এটা খুবই দুঃখজনক। সুমন ওই ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না। তাকে উদ্দেশ্যমূলকভাবে এ মামালায় আসামি করা হয়েছে। ঘটনার দিন তিনি ঢাকায় ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন বলেও জানান ওই ছাত্রলীগ নেতা।

গত বৃহস্পতিবার মাগুরার দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা নিয়ে যুবলীগ নামধারী দু’টি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম (৩০), তার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬০) এবং মিরাজ (৩০) নামে অপর এক যুবক আহত হয়। এদের মধ্যে মমিন ঘটনার পর শনিবার ভোরে মারা যায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ নাজমা বেগমকে ওই রাতেই অস্ত্রোপচারের পর একটি কন্যা শিশুর জন্ম হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় মা ছাড়াই শিশুটিকে এক সপ্তাহ ধরে চিকিৎসার পর ৩০ জুলাই মা নাজমা বেগমকে ঢাকায় শিশুটির কাছে পাঠানো হয়।

ওই বন্দুকযুদ্ধে নিহত মমিন ভূইয়ার ছেলে রুবেল হোসেন ২৬ জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সেন সুমন হোসেন, আজিবর, মোহম্মদ আলিসহ ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বাংলা নিউজ ২৪

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে