,

মেয়র মান্নান আরো এক মামলায় গ্রেফতার

news-image

সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতারের আবেদন করলে রোববার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই আবেদন মঞ্জুর করেন। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো: রবিউল ইসলাম জানান, চলতি বছরের ৪ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় অধ্যাপক মান্নানকে গ্রেফতার দেখানোর জন্য পুলিশ গত বৃহস্পতিবার আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে রোববার শুনানির দিন ধার্য করে আদালত। শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রেহানা আক্তারের আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

গত ৪ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/২০ জনকে আসামি করে এসআই মো. আরশাদ মিয়া বাদি হয়ে জয়দেবপুর থানায় এজহার দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করেন জয়দেবপুর থানার এসআই নাজমুল হক।

তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, গত ৪ জানুয়ারি রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় বিএনপি ও জামায়াতের ৬০/৭০ নেতাকর্মী ৫ জানুয়ারি গণতন্ত্রের কথিত হত্যা দিবস উপলক্ষে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করে। ঘটনার সময় স্থানীয়রা ওই আসামীসহ এজাহার নামীয় অপরাপর আসামিদের দৌড়ে পালাতে দেখেছে। মেয়র মান্নান ঘটনার সঙ্গে জড়িত মর্মে জোড়ালো তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে আটক রাখার আবেদন করেন ওই পুলিশ কর্মকর্তা।

মেয়র মান্নানের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, এ মামলাসহ অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ইতোমধ্যে দুটি মামলায় অধ্যাপক এম.এ মান্নানের নামে চার্জশিট দাখিল হয়েছে। এমতাবস্থায় গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা