,

প্রেমিকা’র সঙ্গে অভিমান করে আত্মহত্যা

news-image

প্রেমিকার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. হাসান নামে এক কলেজ ছাত্র। শনিবার গভীর রাতে খুলশী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ‘প্রেমিকা’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই তরুণী নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, নিহত কলেজ ছাত্র হাসানের সঙ্গে এক বছরের সিনিয়র এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন ধরে তাদের মনোমালিন্য চলছিল। এতে অভিমান করে রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন হাসান। এ ঘটনার প্ররোচনার অভিযোগে রবিবার সকালে ‘প্রেমিকা’কে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা সেকান্দার মিয়া। অভিযোগের ভিত্তিতে পুলিশ ‘প্রেমিকা’কে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা