,

মুসলমানদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে মধ্য আফ্রিকায়

news-image

ওয়েস্টার্ন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) মুসলমানদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা জানিয়েছে। মুছে ফেলল পরিচয় : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিগত মুসলিম বিশোধন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনে বলা হয়েছে যে, ওয়েস্টার্ন সিএআরে ২০১৪ সালে হত্যাযজ্ঞের পর জোরপূর্বক ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া গৃহহীন মুসলিমরা নিজেদের ঘরবাড়িতে ফিরলে তাদেরকে প্রকাশ্যে ধর্মপালনে বাধা দিচ্ছে অ্যান্টি-বলাকা মিলিশিয়ারা। তারা কাউকে কাউকে মৃত্যুর ভয় দেখিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণে বাধ্য করছে। অ্যামনেস্টির সিনিয়র ক্রাইসিস রেসপন্স অ্যাডভাইজার জোয়ানে ম্যারিনার বলেছেন, সেন্টার আফ্রিকান রিপাবলিকে হাজার হাজার মুসলিম বাধ্য হয়ে আত্মরক্ষায় সহায়-সম্পদ, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অ্যান্টি বলাকা মিলিশিয়ারা এখন যেসব মুসলমান সেখানে থেকে গিয়েছিল বা ঘরে ফিরেছে তাদের উপর অত্যাচার করছে অ্যান্টি বলাকা মিলিশিয়ারা।তিনি আরো বলেন, যেসব এলাকায় লক্ষ্যণীয়ভাবে জাতিসংঘের শান্তি রক্ষীরা অনুপস্থিত সেখানে কোনো শাস্তির ঝুঁকি ব্যতিরেকে মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। কাউকে জোর করে খ্রিস্টান বানানো হচ্ছে। বাকিদের মুসলিম হিসেবে পরিচয় দেয়া নিষিদ্ধ করা হয়েছে। সাঙ্ঘা-এমবাইরি জেলার ২৩ বছর বয়সী এক যুবক বলেছেন, আমাদের ইচ্ছার বিরুদ্ধে ক্যাথলিক চার্চে যোগ দিতে হয়। অ্যান্টি বলাকা গ্রুপ প্রতিজ্ঞা করেছে, যদি আমরা এটা না করি তাহলে মেরে ফেলবে। অ্যামনেস্টির জোয়ান ম্যারিনার বলেছেন, আফ্রিকার ওই দেশটির মুসলমানদেরকে রক্ষা করতে অবশ্যই নতুন প্রচেষ্টা গ্রহণ করতে হবে। অ্যামনেস্টি জানিয়েছে, দেশটির যেসব এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীরা নাই সেখানে মুসলিমরা প্রকাশে ধর্ম পালন করতে পারছে না। নামাজ আদায় করা যায় না, মুসলিম ঐতিহ্যের পোশাক নিষিদ্ধ। দেশটিতে ৪০০ মসজিদ ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। সেগুলো সংস্করণ নিষিদ্ধ করা হয়েছে। এপি।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা