,

স্যামসাং গ্যালাক্সি এস ৬সহ কয়েকটি মডেলের দাম কমেছে

news-image

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস ৬ যার মূল্য আগে ৬৯ হাজার ৯০০ টাকা ছিল। ওই মডেলটি এখন ৪৪ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। তাছাড়া গ্যালাক্সি নোট ৪ এখন পাওয়া যাবে ৫০ হাজার টাকায়। আগে ছিল ৮০ হাজার টাকা। এছাড়া ১৯ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এখন পাওয়া যাবে ১৪ হাজার ৯০০ টাকায়। সাত হাজার ৯৯০ টাকা দামের গ্যালাক্সি এস নেক্সট পাওয়া যাবে ছয় হাজার ৯৯০ টাকায়। টাইজেন অপারেটিং সিস্টেমচালিত জেড ১ স্মার্টফোনটিরও দাম কমিয়েছে স্যামসাং। ছয় হাজার ৯০০ টাকা দামের ফোনটি এখন পাওয়া পাবে পাঁচ হাজার ৯৯০ টাকায়। গ্যালাক্সি কোর টু এখন কেনা যাবে নয় হাজার ৯৯০ টাকায়। দেশে স্যামসাং স্টোরগুলোতে এখন বিশেষ অফারে স্যামসাংয়ের ফোনগুলো কেনা যাবে। রোববার এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী বলেন, স্যামসাং মোবাইল কোম্পানি সর্বশেষ প্রযুক্তি সুবিধার পণ্য ক্রেতাদের হাতে এনে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি গ্রাহক যেন চমত্কার স্মার্টফোন অভিজ্ঞতা পান তা নিশ্চিত করতে চাই আমরা। এ ধরনের অফারের ফলে সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির স্মার্টফোন হাতে পাবেন গ্রাহকেরা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ