,

খালেদা জিয়াকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিলেন আইনমন্ত্রী

news-image

আমিরজাদা চৌধুরী : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শনিবার বিকেলে জেলার আখাউড়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়াকে মন্ত্রী এই পরামর্শ দেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, যদি বাংলাদেশে আপনার ভালো না লাগে তাহলে আপনি আপানর সেই ৪৭টি স্যুটকেস নিয়ে আপনি পাকিস্তান চলে যেতে পারেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া ৫ই জানুয়ারি সরকার পতন নয় দেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। তিনি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছিলেন।
তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে তিন মাসে ৯২ জন মানুষকে হত্যা ও দুই শতাধিক মানুষকে আহত করেছেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার ইচ্ছা ছিল ৭১’র মতো বাংলাদেশকে পাকিস্তান বানানো। কিন্তু তার সেই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। বাংলার জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, প্রয়োজনে রক্ত দিয়েই স্বাধীনতা রক্ষা করবে।
আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচনা সভার আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল হকের নামে আখাউড়া পৌরসভার কর্তৃক নবনির্মিত পৌর মুক্তমঞ্চের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা