,

পদ্মায় বালুবাহী নৌযান ডুবি, ৩২ নিখোঁজ

news-image

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ৫৮ শ্রমিক নিয়ে দুটি বালুবাহী নৌযান ডুবে গেছে। এ সময় ২৬ জন শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকি ৩২ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তীব্র স্রোত ও ঢেওয়ের ধাক্কায় নৌযান দুটি ডুবে যায়। শনিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবি এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল থেকে বালু কেটে তা নৌযানে করে ৫৮ জন বালু শ্রমিক নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে নৌযান দুটি লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছাকাছি এলে তীব্র স্রোতের মুখে বালুবাহী নৌযান দুটি ডুবে যায়। এরপর ওই নৌযানের ২৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩২ জন। নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১