,

লামায় পাহাড় ধসে নিহত ৪

news-image


মংখিং মারমা, বান্দরবান:  
লামায় পাহাড় ধসে নিহত ৪পাহাড় ধসের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার হাসপাতাল পাড়া এলাকায় দুই পরিবারে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- সাজ্জাদ (৫), পুতু (১০), আমেনা বেগম (৩৫) ও রোজিনা আক্তার (৩৪) । শনিবার গভীর রাতে লামা হাসপাতাল এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এছাড়া দুই জনকে জীবিত উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- দুলু মিঞা (৭০) ও মো. আরাফাত (১৬)। এদের মধ্যে আরাফাতের অবস্থা আশঙ্কাজনক। সে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থলে এখনও মো. বশির (৫৫) ও ফাতেমা আক্তার (৮) নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তিনি  আরো জানান, সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনাটি ঘটে।  

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা