,

বিধ্বস্ত প্রাইভেট জেটে ছিলেন লাদেনের মা এবং বোন

news-image

ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে যে প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে চার জন মারা গেছেন তাদের মধ্যে ছিলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎমা এবং বোন। লন্ডনে সৌদী দূতাবাস থেকে এখবর নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যে সৌদী রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াফ আল সাউদ এক বিবৃতিতে বিন লাদেন পরিবারকে শোক জানিয়েছেন। ওসামা বিন লাদেনের পরিবারের মালিকানাধীন একটি এভিয়েশন কোম্পানি এই প্রাইভেট জেটটির মালিক।
এটি ইটালির মিলান থেকে আসছিল। কিন্তু হ্যাম্পশায়ারের ব্ল্যাকবুশ বিমানবন্দরে অবতরণের সময় এটি পার্শ্ববর্তী একটি কার পার্কে বিধ্বস্ত হয়।
উল্লেখ্য ওসামা বিন লাদেনের পরিবার সৌদি আরবের সবচেয়ে বিত্তশালী পরিবারগুলোর একটি। ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন ১৯১০ সালের দিকে ইয়েমেন থেকে সৌদি আরবে আসেন।

তিনি নির্মাণ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। সৌদি আরবের সবচেয়ে বড় নির্মান প্রকল্পগুলোর কাজ করেছে তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি। তিনি অনেক কটি বিয়ে করেন এবং অন্তত ৫০ জন ছেলে-মেয়ে রয়েছে বলে ধারণা করা হয়।
তার বড় ছেলে সালেম বিন লাদেন ১৯৮৮ সালে টেক্সাসে এক বিমান দুর্ঘটনায় মারা যান।
ওসামা বিন লাদেনের আল কায়েদা ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর পর লাদেন পরিবার তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ