,

রাখির নগ্নতার কারণেই আটকে গেল ‘ক্যালেন্ডার গার্ল’

news-image

বলিউডের গুণী পরিচালক মধুর ভাণ্ডারকারের ছবিগুলো সব সময়ই আলোচনায় থাকে। সমালোচক মহলেও তিনি পরিচালক হিসেবে সমাদৃত। বছর পাঁচেক আগে মডেলিং ও ফ্যাশন দুনিয়ার বিষয়ে তিনি প্রিয়াংকাকে নিয়ে তৈরি করেছিলেন ‘ফ্যাশন’ নামক একটি ছবি, যা ব্যাপক প্রশংসা কুড়ায়। গত এক বছর ধরে তিনি ব্যস্ত সময় পার করছেন নিজের নতুন ছবি ‘ক্যালেন্ডার গার্ল’ নিয়ে। ছবিতে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়েই কাজ করেছেন তিনি। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন রাখি সাওয়ান্ত। এ ছবিটির গল্প তৈরি হয়েছে মডেলিং জগতের ভেতরকার অন্ধকার রূপ নিয়ে। তবে মধুর ভাণ্ডারকার পরিচালিত ও রাখি সাওয়ান্ত অভিনীত এ ছবিটি সম্প্রতি অতিরিক্ত নগ্নতার জন্য আটকে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ছবির একটি গানে রাখি অনেকটাই নগ্ন হয়ে উপস্থাপিত হয়েছেন। তার সঙ্গে থাকা একাধিক নারী মডেলও সেই দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। প্রথমদিকে টিভিতে প্রচারের জন্য সেন্সরবোর্ড এ ছবিটি আটকে দিয়েছিল শর্তসাপেক্ষে। কিন্তু পরবর্তীতে রাখির করা নগ্নদৃশ্য ও আপত্তিকর সংলাপ কেটে ছবিটি মুক্তি দেয়ার কথা বলেছে সেন্সর বোর্ড। আর এ কারণেই পূর্ব নির্ধারিত তারিখে ছবি মুক্তি দিতে পারছেন না পরিচালক। ছবিটি চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছেন মধুর। কিন্তু রাখির নগ্ন দৃশ্যগুলোর কারণে আটকে গেলেন তিনি। তাই ছবি মুক্তির তারিখও বদলাতে হবে। এ বিষয় নিয়ে মধুর ভাণ্ডারকার কিছু না বললেও কথা বলেছেন রাখি। তিনি বলেন, এর আগে সেন্সর বোর্ড বিভিন্ন ছবিতে আমার দৃশ্যগুলোই আটকে দিয়েছে। আমি বুঝি না সমস্যা কোথায়। ‘ক্যালেন্ডার গার্ল’ ছবিতে আমার দৃশ্যগুলোকেই কেন আপত্তিকর মনে হলো! এখানে তো অনেকেই এরকমভাবে উপস্থাপিত হয়েছেন। এটা খুবই দুঃখজনক।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা