,

সমুদ্র গর্ভে তলিয়ে যাবে ওয়াশিংটন ডিসি! – কালের কণ্ঠ

news-image

বিপদ একেবারে দরজায় অপেক্ষা করছে আমেরিকার জন্যে। না, কোনো জঙ্গি হামলা নয়, অথবা রাজনৈতিক বচসা নয়, আমেরিকাকে বিপাকে ফেলতে তৈরি হচ্ছে প্রকৃতি। বা বলা ভালো, প্রকৃতি তার প্রতি হওয়া ক্রমাগত অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্যে প্রায় প্রস্তুত। ভেরমঁ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার জিওলজিকাল সার্ভের করা একটি সমীক্ষা অনুযায়ী চেসাপিয়েক বে রিজিওন এবং আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ধীরে ধীরে সমুদ্রের তলায় চলে যাচ্ছে। চেসাপিয়েক অঞ্চলে সমুদ্রের স্তর পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় দ্বিগুন গতিতে বাড়ছে। গবেষকদের মতে এই হারে চলতে থাকলে আগামী ১০০ বছরের মধ্যে ওয়াশিংটন ডিসি ৬ ইঞ্চি সমুদ্রের নিচে চলে যাবে।

বরফের স্তর ক্রমেই গলতে শুরু করায় সমুদ্রের নিচের যে পাথর আছে তা ওপরের দিকে উঠে আসছে। বিজ্ঞানীদের মতে গ্লোবাল ওয়ার্মিং-এর জন্যে এমন বিপদের সম্মুখীন হতে হচ্ছে ওয়াশিংটন ডিসি-কে। এখন থেকেই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন এই সমীক্ষার প্রধান লেখক বেন দেজং। ভেরমঁ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পৃথিবীর এই অংশে পানির স্তর ৬ ইঞ্চি বেড়ে যাওয়াটা যথেষ্টই দুশ্চিন্তার।
 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা