,

চাঁদপুরে অনৈতিক কাজে লিপ্ত ৮ যুবক-যুবতী আটক

news-image

চাঁদপুর জেলা গোয়েদা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অনৈতিক কাজে লিপ্ত শহরের আকবরী হোটেল থেকে ৮ যুবক-যুবতীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ৩নং রামপুর ইউনিয়নের কামরাঙা গ্রামের সরর্দার বাড়ির মজিবুর রহমানের ছেলে রাজু (৩৫), শহরের বিষ্ণুদী এলাকার বেপারী বাড়ির মৃত আবুল হোসেন বেপারীর ছেলে বেলায়েত হোসেন (৪২), কল্যান্দি গ্রামের গাজি বাড়ির নাজির গাজির ছেলে আবু সুফিয়ান (২৪), হাইমচর উপজেলা আদর্শ গ্রামের সর্দার বাড়ির কামাল সর্দারের ছেলে আল-আমিন (১৮), একই উপজেলার চরভৈরবি গাজি বাড়ির ইউনুছ গাজির ছেলে কবির (১৮), উত্তর বড়কুল গ্রামের আলী প্রধানিয়ার মেয়ে ফাতেমা আক্তার (২০), হাজিগঞ্জ উপজেলার চৌমুহনী কাজি বাড়ির জাহঙ্গিরের স্ত্রী বিথি (২২), মতলব দক্ষিণ মধ্য দিঘলদি গ্রামের ফৈরদৌস প্রধানের মেয়ে তানিয়া আক্তার (২০)।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মাহে আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পতিতা ব্যবসার অন্যতম নিরাপদ স্থান বলে খ্যাত আকবরী হোটেলে অভিযান চালায়। এসময় অনৈতিক কাজ করার সময় ৮ যুবক-যুবতীকে হাতেনাতে আটক করে। গোয়েন্দা পুলিশ আরো জানায়, তাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শহরের আকবরী নামের এই হোটেলটিতে এর আগেও পুলিশ বেশ ক’বার অভিযান চালিয়ে অপ্রীতিকর অবস্থায় অনেক যুবক-যুবতিদের আটক করেছে। পুলিশ আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় তাদের এহেন অনৈতিক কর্মকা- কিছুতেই বন্ধ হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা