,

সরাইলের নৌকাডুবিতে নিখোজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার মৃতের সংখ্যা-৪

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে নৌকাডুবিতে নিখোজ স্কুল ছাত্রী নাজমুন নাহারের (১৫) লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে রানীদিয়া গ্রামের কাছে সেতরা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। আরব আলীর মেয়ে নাজমুন নাহার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথেই এ দূর্ঘটনায় পড়ে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৪। এলাকাবাসী জানায়, এখনো নৌকা, নৌকার মাঝি কিতাব আলী (৫০),তার এক ছেলে ও শিরিন আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুসহ আরো কয়েকজন নিখোজ রয়েছে। যদিও গত বৃহস্পতিবার বিকেলেই শেষ হয়ে গেছে উদ্ধার কাজ। গতকাল ভোরেই ওই ছাত্রীর বাবা সহ সকল স্বজনরা নৌকা নিয়ে হাওরে বেড়িয়ে পড়ে। সাড়ে নয়টার দিকে তারা দূর্ঘটনাস্থল থেকে সামান্য দূরে নাজমুন্নাহারের লাশ ভাসতে দেখে। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। প্রসঙ্গত: গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের সেতরা নদীতে ঢেউয়ের কবলে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেলে এ প্রানহানির ঘটনা ঘটে। ঘটনার পরপর  দুবাজাইল গ্রামের বাসিন্দা ক্বারী আবদুল কাহার (৭০), একই গ্রামের ফাতেমা বেগম (৪৫) ও তার ৬ মাস বয়সী মেয়ে শেফালীর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা