,

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

news-image

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি এলাকায় ২৮ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ইসমাইল ওরফে চেয়ারম্যান (১৮), মামুন মাতব্বর (২০), ইকবাল হোসেন (২০), জাহাঙ্গীর আলম (২৮) ও মোহাম্মদ হাসান (১৮)। কোতোয়ালী ওই নারীর মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, গণধর্ষণের শিকার ওই নারী নগরীর বিআরটিসি এলাকার ফলমন্ডির আড়ত থেকে ফেলে দেয়া ফল সংগ্রহ করে বিক্রি করেন। মঙ্গলবার রাতে তিনি ফল সংগ্রহ করার সময় তিন ভ্যান চালক ও দুই নিরাপত্তা প্রহরী ইসমাইল, মামুন, ইকবাল, জাহাঙ্গীর ও হাসান তাকে ফল দেয়ার কথা বলে ফলমন্ডির পাশের একটি নির্জন জায়গায় নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় বুধবার ওই নারী কোতোয়ালী থানায় পাঁচজনকে আসামিকে একটি মামলা করেন। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে বুধবার রাতে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে জানিয়ে ওসি বলেন, 'বাকি তিনজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী রোববার রিমান্ডের আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে।'

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে