,

সুপারহিরো হতে চান সানি লিওন

news-image

চলতি বছরে সানি লিওন পাননি প্রত্যাশিত সাফল্য। এ বছর মুক্তি পেয়েছে সানি অভিনীত দুটি সিনেমা- 'এক পহেলী লীলা' ও 'কুছ কুছ লোচা হ্যায়'। বহুল প্রতীক্ষিত এ সিনেমা দুটি সাড়া ফেলতে পারেনি বক্স অফিসেও। কিন্তু এসব নিয়ে সানি শঙ্কিত নন। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে পর্নসিনেমার সাবেক এই তারকা বলেছেন, সিনেমা ফ্লপ হলেও নায়িকা হিসেবে কমেনি তার চাহিদা। প্রচুর কাজ রয়েছে হাতে এবং নিজের বলিউড ক্যারিয়ার নিয়ে তিনি সন্তুষ্ট। কিন্তু এইটুকু সন্তোষ নিয়ে বসে থাকতে চাইছেন না তিনি। নতুন রূপধারণের ভাবনা ঘুরছে তার মগজে। জানিয়েছেন, ভবিষ্যতে সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চান তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্ত-দর্শকদের সঙ্গে সানির বেশ সৌহার্দ্যপূর্ণ। সময় পেলে ভক্তদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই তারকা। সেই সূত্রেই জানা গেছে সানির নয়া মনোবাসনার খবর। টুইটারে এক ভক্ত সানিকে জিজ্ঞেস করেছেন, 'ক্যারিয়ারে কোন চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখেন আপনি? সুপারওমেন চরিত্রে?' রিপ্লাইতে সানি সরাসরি জানিয়ে দেন, 'হ্যা, আমি সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চাই।' এ বিষয়ে এখনো সানির বিস্তারিত বক্তব্য অবশ্য জানা যায়নি এখনো।
 
তবে বলিউড বোদ্ধারা মনে করছেন, পর্নসিনেমার সাবেক তারকা হওয়ায় শুরু থেকেই খোলামেলা ও আবেদনময়ী চরিত্রই পেয়েছেন সানি। তার অভিনয় করা ৫টি সিনেমাতেই তার একই মেজাজের উপস্থিতি। কিন্তু কেবল যৌনতা দিয়ে তো আর বেশিদিন চলে না! সানি লিওনের জনপ্রিয়তায়ও তাই ভাটার টান। সে টান সানি নিজেও পারছেন অনুভব করতে। সেজন্যই বোধহয় সুপারহিরোর মতো চরিত্রে কাজ করে পরিবর্তন আনতে চাইছেন নিজের ইমেজে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড মান্ত্রা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে