,

এসআই পদে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ২৬৪৫৭

news-image

পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষায় ২৬ হাজার ৪৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। আগামী ৭, ৮ ও ৯ আগস্ট তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যাচাই সাপেক্ষে এসআই পদে প্রাথমিক নিয়োগ পাবেন। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি নজরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে। এতে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের হস্তক্ষেপের সুযোগ নেই। প্রতারক বা দালালের খপ্পরে না পড়ের এসব প্রতারকদের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয় এতে। গত ২৭ জুলাই এসআই পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা