,

শৈলকুপায় স্বামী পরিত্যাক্ত গৃহবধূ ধর্ষিত : ধর্ষক আটক

news-image

ঝিনাইদহে শৈলকুপায় স্বামী পরিত্যাক্ত এক গৃহবধূ নিজ বাড়ীতে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষক আশরাফুল (৪২) কে আটক করেছে। সে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের হামেদ আলী মোল্লার ছেলে ও শৈলকুপা পৌরসভার পানি লাইনের বিল ক্লার্ক। স্বামী পরিত্যাক্ত গৃহবধূ জুলিয়া খাতুন (৩০) দুই মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে বাবার বাড়ীতে বসবাস করে আসছিলো। তার মেয়েরা মাদ্রাসায় থেকে লেখাপড়া করায় ঘটনার রাতে গৃহবধূ বাড়ীতে একা ছিলো। এ সুযোগে সোমবার গভীর রাতে আশরাফুল গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ছেড়ে দিলে ধর্ষিতার চিৎকারে আপশাশের লোকজন ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে আশরাফুলকে আসামী করে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩, তাং-২৮/০৭/১৫ইং। শৈলকুপা থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষককে জেল হাজতে ও ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা