,

আখাউড়ায় ফাইবার অপটিক বসানোর কাজ শুরু

news-image

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অপটিক্যাল ফাইবার ক্যাবল বসানোর কাজ শুরু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে এ কাজ শুরু করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএলের সহকারী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া এক্সচেঞ্জ পর্যন্ত সংযোগ নিতে প্রায় ১ দশমিক ৬ কিমি অপটিক্যাল ফাইবার ক্যাবল বসানোর কাজ শুরু করেছে বিটিসিএল।

এরপর  আখাউড়া এক্সচেঞ্জ থেকে চেকপোস্ট পর্যন্ত ক্যাবল বসানোর কাজ শুরু হবে। ক্যাবল বসানোর কাজ শেষ হলে অন্যান্য টেকনিক্যাল কাজ শুরু হবে।

তিনি আরো জানান, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিকল্প ভূগর্ভস্থ কেবল দিয়ে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। ব্যান্ডউইথ আমদানি করতে আগরতলায় কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ। প্রাথমিকভাবে ভারতকে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ দেওয়া হবে। ভারত চাইলে ৪০ জিবিপিএস পর্যন্ত রপ্তানি করবে বাংলাদেশ। ব্যান্ডউইথ ভারতে রপ্তানি করে বাংলাদেশ বছরে ৯ কোটি ৪২ লাখ টাকা আয় করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে