,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ভবনের প্লাস্টার খসে ছাত্রী আহত

news-image

 ব্রাহ্মণবাড়িয়া সদরের নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের প্লাস্টার খসে জিকরা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জর্জরিত। দীর্ঘদিন যাবত পরিত্যক্ত এই ভবনটিতে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। 

দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ করে ছাদের প্লাস্টার খসে পড়ে। এতে চতুর্থ শ্রেণির ছাত্রী জিকরা আহত হয়। এ সময় অন্য শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হয়।
 
বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শাহজালাল জানান, ১৯৯২ সালে বিদ্যালয়ের এ ভবনটি নির্মিত হয়। তবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের জন্য কিছুদিন পরই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় এবং পলেস্তারা খসতে থাকে। সামান্য বৃষ্টিতেই ভিজে যায় শ্রেণিকক্ষ। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
 
তিনি জানান, এ ভবনটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে, বিকল্প কোনো শ্রেণিকক্ষ না থাকায় ঝুঁকি নিয়ে ভবনটিতেই পাঠদান করতে হচ্ছে।
 
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বারবার জানানো হলেও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। ফলে, আজকের এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে আমরা অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে, তারা কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আলীম রানাকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. আশরাফুল আলম জানান, বিদ্যালয়ের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে