,

বিজয়নগর র‌্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিল ও ১টি প্রাইভেটকার উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি : র‌্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে। ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর এলাকা হতে এসব উদ্ধার করে। র‌্যাবের ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, পিএসসি, জি এর নেতৃত্বে  বিশ্বরোড় মোড় ও আশুগঞ্জ মোড় এলাকায় চেক পোষ্ট স্থাপন করে এসব উদ্ধার করে। র‌্যাব জানায়, বিশ্বরোড মোড়ে অবস্থানরত র‌্যাব সদস্যরা গাড়ি থামানোর জন্য একটি চেক পোষ্ট তৈরী করে। তখন সাতবাড়িয়া এলাকার দিকে আসামীগন ৩১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল বহনকৃত প্রাইভেট কারটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পিছন দিক হতে র‌্যাবের আভিযানিক দলটি তৎক্ষনিক ভাবে পৌঁছে প্রাইভেট কারটি উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল, প্রাইভেট কার ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। র‌্যাব জানায় উদ্ধার করা মাদকের মূল্য ৩৩লাথ ২৬ হাজার ২শ টাকা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে