,

সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চাই: সানি লিওন

news-image

নিজ মনের গোপন ইচ্ছার কথা জানালেন সানি লিওন। সম্প্রতি তিনি তার টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, "সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চাই।" কিন্তু হঠাৎ করে কেনো ‘সুপারম্যান’, ‘স্পাইডারম্যান’ কিংবা ‘কৃষ’র মতো সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চান সানি। এই টুইট বার্তাতেই ছিল তার উত্তর, "এসব চরিত্র দিয়ে খুব সহজেই অনেক জনপ্রিয়তা পাওয়া যায়।" মূলত জনপ্রিয় হয়ে ওঠার জন্যই সুপারহিরো চরিত্রে অভিনয় করতে চান ভারতীয় বংশদ্ভূত কানাডিয়ান প্রাক্তন পর্নস্টার।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘জিসম ২’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। এরপর তিনি ‘জ্যাকপট (২০১৩)’, ‘রাগিনী এমএমএস ২ (২০১৪)’ এবং ‘এক পহেলি লীলা (২০১৫)’ ছবিতেও অভিনয় করেন। বর্তমানে ডেটিং রিয়্যালিটি শো ‘স্প্লিটজভিলা’-তে উপস্থাপনা করছেন ৩৪ বছরের সানি লিওন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা