,

মহাকাশ যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার!

news-image

রাশিয়া মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করছেন মার্কিন সামরিক পর্যবেক্ষকরা। ২০১৪ সালের মে মাস থেকে তিনটি যোগাযোগ কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ক্রেমলিন। কিন্তু এগুলোকে পরীক্ষামূলক অস্ত্র হিসেবে দাবি করছেন মার্কিন সামরিক বিশ্লেষকরা। কসমম-২৪৯১, ২৪৯৯ এবং ২৫০৪ নামের এ তিন কৃত্রিম উপগ্রহকে যোগাযোগ উপগ্রহ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে বলে দাবি রাশিয়ার। এগুলো রোডনিক যোগাযোগ উপগ্রহের পর্যায়ে পড়ে বলে উল্লেখ করেছে ক্রেমলিন। সাধারণভাবে এ জাতীয় যোগাযোগ উপগ্রহ তিনটি করেই মহাকাশে পাঠানো হয়। কিন্তু এ ক্ষেত্রে চতুর্থ উপগ্রহ পাঠানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে রাশিয়া। অন্যান্য যোগাযোগ উপগ্রহের মতোই রোডনিক উপগ্রহের কোনো ইঞ্জিন বসানো থাকে না। এর ফলে এ জাতীয় উপগ্রহকে একবার কক্ষপথে স্থাপন করা হলে তা থেকে সরে আসার বা রদবদল করার কোনো উপায় আর থাকে না। কিন্তু মার্কিন সামরিক বিষয়ক সাংবাদিক ডেভিড অ্যাক্স জানান, ভূমি থেকে মার্কিন পর্যবেক্ষকরা বিস্মিত হয়ে দেখতে পেয়েছেন, রুশ চতুর্থ উপগ্রহটি নিজ কক্ষপথের সামান্য রদবদল করতে পেরেছে। গত দেড় বছরে রাশিয়া আকারে ছোট-ফ্রিজের সমান আরো দুটি রহস্যময় বস্তু মহাকাশে পাঠিয়েছে। তীব্র গতিসম্পন্ন এসব উপগ্রহ অন্যান্য উপগ্রহের বেশ কাছাকাছি যেতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এর ফলে অন্যান্য উপগ্রহের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা যেমন চালাতে পারবে, প্রয়োজনে সেগুলোকে ধ্বংস বা ছিনতাই করতেও পারবে বলে আশঙ্কা করছেন মার্কিন পর্যবেক্ষকরা। তারা  আরো দাবি করছেন, রুশ এসব উপগ্রহের সক্ষমতা দেখে এটি পরিষ্কার হয়ে উঠেছে যে, এগুলোকে উপগ্রহবিরোধী অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। অবশ্য এ কাজ কেবল রাশিয়া এককভাবেই করছে না। বরং যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং সুইডেন এরই মধ্যে এ জাতীয় পরীক্ষা চালিয়েছে। আইআরআইবি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ