বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ নারীর ছবিসহ ধর্ষণ কাহিনী ম্যাগাজিন কভারে

news-image

ধর্ষণের শিকার ৩৫ নারীর ছবিসহ ধর্ষণ কাহিনী সংবাদপত্রের কভার নিউজ আকারে প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক ম্যাগাজিন। মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবির বিরুদ্ধে অভিযোগকারীনি ৩৫ ধর্ষিতার ছবি ছেপেছে তারা। বিল কসবির বিরুদ্ধে যে ৪৬ জন নারী প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ করেছিল তাদের মধ্য থেকেই ওই ৩৫ জনের ছবি ছাপা হয়েছে। গত পাঁচ দশক ধরে বিল কসবি ওই নারীদের ধর্ষণ করেন। ধারণা করা হয় এর বাইরেও আরো অনেক নারী ধর্ষিত হয়েছেন যারা কসবির বিরুদ্ধে মুখ খোলেননি। ওই ৩৫ ধর্ষিতার সকলেরই সাক্ষাৎকার নিয়েছে ম্যাগাজিনটি। এতে দেখা গিয়েছে কসবির হাতে ধর্ষিত হওয়ার তাদের সকলের গল্পের মধ্যেই ব্যাপক সামঞ্জস্য আছে। ঘটনার বর্ণনা থেকে শুরু করে পুরো ঘটনা ও ঘটনার পর তাদের অনুভূতি সব কিছুতেই এই সামঞ্জস্য দেখা গিয়েছে। প্রতিটি গল্পই নিজের মতো করে বীভৎস। কিন্তু গল্পগুলোকে একসঙ্গে দেখলে, পড়লে ও ধর্ষিতাদের অভিজ্ঞতা একই পাত্রে রেখে বিবেচনা করলে এই বীভৎসতা ও আতঙ্ক আরও বহুগুণ বাড়ে।
তবে কসবি এখনো তার অপরাধ স্বীকার করেননি। তিনি অবশ্য একাধিক নারীকে নেশাদ্রব্য খাইয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন। কিন্তু তার দাবি ওই নারীদের সম্মতিতেই তিনি তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রের ১০টি ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাসকারী ওই ৪৬ নারীর প্রত্যেকেই অভিযোগ করেছেন কসবি নিজের প্রভাব প্রতিপত্তির সুযোগে তাদেরকে প্রলুব্ধ করে নিজের বাড়িতে বা কোনও হোটেল একসঙ্গে ডিনার করতে নিয়ে গিয়ে নেশা-দ্রব্য খাইয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে