,

‘জঙ্গি নির্মূল সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে আছে’

news-image

বাংলাদেশ থেকে জঙ্গি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে এটি নিয়ন্ত্রণে আছে। বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে এ দেশেও জঙ্গিবাদ উৎসাহিত হয় বলে মনে করছে পুলিশ। নিজেদের অবস্থান জানাতে জঙ্গিরা বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটিয়ে আসছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ কারাগারে বন্দী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানের ছেলেসহ আটজনকে গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করে পুলিশ। মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ যে নির্মূল হয়ে যায়নি তা জানানোর জন্য তারা ব্যক্তি বা স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এর একটি দিক হচ্ছে নিজেদের অস্তিত্ব সম্পর্কে জানান দেয়া আর একটি হচ্ছে অন্যদের তাঁদের দলে ভিড়তে উৎসাহিত করা।
ডিএমপি কমিশনার আরো বলেন, জঙ্গিরা কারাগারে বসেও নানা কৌশলে বাইরে তাঁদের সংগঠনের দিক নির্দেশনা দিচ্ছে। জঙ্গিরা কারাগারে মোবাইলে কথা বলছে, এমন তথ্য গোয়েন্দা পুলিশের কাছে আছে বলে জানান তিনি। এছাড়া তাদের আইনজীবী বা পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার সময় সংগঠনের বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা