,

১৩ টিভি চ্যানেল বন্ধের নির্দেশ

news-image

১৩ টিভি চ্যানেল বন্ধ করে দিতে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। অবৈধভাবে পরিচালনার অভিযোগে ২১ জুলাই ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ সব চ্যানেলের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, কিছুদিন থেকে ঢাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারের অনুমোদন না নিয়ে অবৈধ উপায়ে টিভি চ্যানেল পরিচালনা করে আসছে। এসব চ্যানেলের মাধ্যমে অপসংস্কৃতি ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।

জাহাঙ্গীর আলম, এসব অবৈধ টিভি চ্যানেলের লোগো মোটরসাইকেল ও মাইক্রোবাসে লাগিয়ে কিছু লোক সাংবাদিক সেজে দিব্বি চলাফেরা করছে। অনেক সময় এদের কারণে পুলিশকে বিপাকে পড়তে হয়। ভূয়া সাংবাদিক আর আসল সাংবাদিকের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না পুলিশ। অবৈধ চ্যানেলগুলো হলো- মুভি বাংলা টিভি, ফিল্মি বাংলা টিভি, বেঙ্গলি মুভি এসকে টিভি, চ্যানেল-৫, চ্যানেল-৭, ডিএম টিভি, বাংলা মিউজিক টিভি, এসবি টিভি, সিটিজি টিভি, আনন্দ বাংলা টিভি, সিটিএন টিভি ও রং টিভি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১