বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকা নিয়ে সুজনের তথ্য অসত্য দাবি ইসির

news-image

বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ভোটার তালিকা নিয়ে দেয়া তথ্যকে অসত্য উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া প্রতিবাদে বলা হয়, সম্প্রতি সুজন কর্তৃক সংবাদ সম্মেলনে নারী ভোটার কমে যাওয়ার যে তথ্যাদি উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। দেশে ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারী ভোটার আশংকাজনক কমে গেছে অর্থাৎ জেন্ডার গ্যাপ বেড়েছে। প্রকৃতপক্ষে সুজন কর্তৃক সংবাদ সম্মেলনে নারী ভোটার কমে যাওয়ার যে তথ্যাদি উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। ইসির তথ্য অনুযায়ী বলা হয়, ২০০৮ সালে ভোটার তালিকা প্রণয়নের সময় পুরুষের চেয়ে নারী ভোটার বেশী হয়েছে। অথচ ঐ সময়ে ২০০১ সালে আদমশুমারী অনুযায়ী নারীর চেয়ে পুরুষ সংখ্যা বেশী ছিল। এতে পুুরুষ ও নারী ছিল যথাক্রমে ৫১দশমিক ৫৪শতাংশ ও ৪৮দশমিক৪৬শতাংশ। স্পষ্টত, ২০০৮ সালে অনেক পুরুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরবর্তীতে পুরুষের বিপরীতে যে জেন্ডার গ্যাপ ছিল তা হালনাগাদ কর্মসূচীতে ক্রমান্বয়ে কমে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ই জুন ২০১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী পুরুষ ও নারী ভোটারের শতকরা হার যথাক্রমে ৫০দশমিক৩৯ এবং ৪৯দশমিক৬১। যা ২০১১ সালের আদামশুমারী অনুযায়ী জনসংখ্যার শতকরা হারের প্রায় কাছাকাছি । ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যার হার পুরুষ ৫০দশমিক০৬ এবং নারী ৪৯দশমিক৯৪। সম্পূর্ণ নির্ভুল ও নির্ভরযোগ্য ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশন সর্বদাই সজাগ, যতœবান ও বদ্ধপরিকর। আন্তর্জাতিকভাবে প্রশংসিত জাতীয় সম্পদ ছবিসহ ভোটার তালিকাকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছে ইসি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে