,

আমদানি করা সোয়া ২ লাখ টন নিম্ন মানের গম ভাসছে সাগরে

news-image

ব্রাজিলের গম নিয়ে বিতর্ক শেষ না হতেই আবারও নিম্ন মানের গম এনে বিপাকে পড়েছে খাদ্য অধিদফতর। ফ্রান্স ও রোমানিয়া থেকে আমদানি করা ওই গম পরীক্ষা করে দেখা গেছে, তা মানসম্মত নয়।

তাই বিতর্কের ভয়ে তা খালাস করা হচ্ছে না। ফলে দুই মাস ধরে প্রায় সোয়া দুই লাখ টন গম পড়ে আছে চট্টগ্রাম আর কুতুবদিয়া বন্দরের বহির্নোঙরে।

আমদানি করা গম নিয়ে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। ব্রাজিল থেকে আনা গম নিয়ে যখন চরম সমালোচনার মুখে সরকার ঠিক সেময় ফ্রান্স ও রোমানিয়া থেকে ৫টি জাহাজে প্রায় সোয়া দুই লাখ টন গম এসে পৌঁছেছে কুতুবদিয়া বন্দরে।

এর মধ্যে কোনো কোনোটি তো দেড় থেকে দু’মাস ধরে বহির্নোঙ্গরে রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে সেগুলো খালাস করা হচ্ছে না।  

বন্দর সূত্রে জানা গেছে, এম ভি স্পার ক্যানিস একটি জাহাজ ৫১ হাজার ৩৪৭ মেট্রিক টন গম নিয়ে গত ২ জুন থেকে কুতুবদিয়ায় অবস্থান করছে। ১৪ জুন একই জায়গায় ৫০ হাজার ১৪৮ টন গম নিয়ে বহির্নোঙ্গর করেন এম ভি জিন ইয়াও। এর ১২ দিন পর সেখানে ভেড়ে এম ভি ওয়েস্টার্ন টেক্সাস। যাতে ৫২ হাজার টন গম রয়েছে। আর এম ভি কে পি আলবাট্রস ৫২ হাজার টন গম নিয়ে পৌঁছায় ৯ জুলাই। এর আগে গত ৩০ জুন এম ভি পিনটেইল ৫ হাজার সাত শত ৯৭ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এরমধ্যে কেপি অ্যালবাট্রসে আনা গমের নমুনা পরীক্ষা করে খাদ্য অধিদপ্তর। কিন্তু নিম্নমানের হওয়ায় তা নিতে রাজি হয়নি সংস্থাটি।

তবে ৭ জুলাই পিনটেইল থেকে বন্দরে আনার জন্য ১ হাজার ৯০০ টন গম লাইটার জাহাজে তোলা হয়। কিন্তু নিম্নমানের হওয়ায় শেষ পর্যন্ত সেগুলোও নিতে অস্বীকৃতি জানায় খাদ্য অধিদপ্তর। এখন লাইটার জাহাজগুলো অলস পড়ে আছে কর্ণফুলী নদীর মোহনায়।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, জাহাজগুলো দিনের পর দিন বহির্নোঙ্গরে পড়ে থাকায় সরকারকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

তবে এ নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাতে তিনি রাজি হননি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ব্যক্তিগত সহকারির মাধ্যমে জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই।

শীর্ষ নিউজ

সাগরে ভাসছে ফ্রান্স ও রোমানিয়ার সোয়া ২ লাখ টন নিম্ন মানের গম
 
সাগরে ভাসছে ফ্রান্স ও রোমানিয়ার সোয়া ২ লাখ টন নিম্ন মানের গম শীর্ষ নিউজ, চট্টগ্রাম : ব্রাজিলের গম নিয়ে বিতর্ক শেষ না হতেই আবারও নিম্ন মানের গম এনে বিপাকে পড়েছে খাদ্য অধিদফতর। ফ্রান্স ও রোমানিয়া থেকে আমদানি করা ওই গম পরীক্ষা করে দেখা গেছে, তা মানসম্মত নয়।

তাই বিতর্কের ভয়ে তা খালাস করা হচ্ছে না। ফলে দুই মাস ধরে প্রায় সোয়া দুই লাখ টন গম পড়ে আছে চট্টগ্রাম আর কুতুবদিয়া বন্দরের বহির্নোঙরে।

আমদানি করা গম নিয়ে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। ব্রাজিল থেকে আনা গম নিয়ে যখন চরম সমালোচনার মুখে সরকার ঠিক সেময় ফ্রান্স ও রোমানিয়া থেকে ৫টি জাহাজে প্রায় সোয়া দুই লাখ টন গম এসে পৌঁছেছে কুতুবদিয়া বন্দরে।

এর মধ্যে কোনো কোনোটি তো দেড় থেকে দু’মাস ধরে বহির্নোঙ্গরে রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে সেগুলো খালাস করা হচ্ছে না।  

বন্দর সূত্রে জানা গেছে, এম ভি স্পার ক্যানিস একটি জাহাজ ৫১ হাজার ৩৪৭ মেট্রিক টন গম নিয়ে গত ২ জুন থেকে কুতুবদিয়ায় অবস্থান করছে। ১৪ জুন একই জায়গায় ৫০ হাজার ১৪৮ টন গম নিয়ে বহির্নোঙ্গর করেন এম ভি জিন ইয়াও। এর ১২ দিন পর সেখানে ভেড়ে এম ভি ওয়েস্টার্ন টেক্সাস। যাতে ৫২ হাজার টন গম রয়েছে। আর এম ভি কে পি আলবাট্রস ৫২ হাজার টন গম নিয়ে পৌঁছায় ৯ জুলাই। এর আগে গত ৩০ জুন এম ভি পিনটেইল ৫ হাজার সাত শত ৯৭ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এরমধ্যে কেপি অ্যালবাট্রসে আনা গমের নমুনা পরীক্ষা করে খাদ্য অধিদপ্তর। কিন্তু নিম্নমানের হওয়ায় তা নিতে রাজি হয়নি সংস্থাটি।

তবে ৭ জুলাই পিনটেইল থেকে বন্দরে আনার জন্য ১ হাজার ৯০০ টন গম লাইটার জাহাজে তোলা হয়। কিন্তু নিম্নমানের হওয়ায় শেষ পর্যন্ত সেগুলোও নিতে অস্বীকৃতি জানায় খাদ্য অধিদপ্তর। এখন লাইটার জাহাজগুলো অলস পড়ে আছে কর্ণফুলী নদীর মোহনায়।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, জাহাজগুলো দিনের পর দিন বহির্নোঙ্গরে পড়ে থাকায় সরকারকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

তবে এ নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাতে তিনি রাজি হননি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ব্যক্তিগত সহকারির মাধ্যমে জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই।

শীর্ষ নিউজ/

– See more at: http://www.sheershanewsbd.com/2015/07/28/90177#sthash.lT4I59XA.dpuf

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ