,

জিয়ার মাজারে হাত পড়লে বাংলাদেশ জালিম শাহীর গোরস্থানে পরিণত হবে -প্রধান

news-image

২০ দলীয় জোটের শরীক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘স্বাধীনতার প্রধান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারে হাত পড়লে বাংলাদেশ জালিম শাহীর গোরস্থানে পরিণত হবে। মনে রাখবেন ইতিহাস কারো হুকুম মানে না। প্রধান বলেন, শহীদ জিয়া শুধু বিএনপির সম্পদ নয়, তিনি জাতীয় বীর। জাতীয় বীরের অবমাননা কোনো জাতি সহ্য করবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ভীন দেশি এজেন্সি ও চামচাদের কথায় নাচবেন না। গজব যখন ধেয়ে আসে তখন গাছের পাতাও নড়ে না। সুতরাং দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট মামলা প্রত্যাহার করুন। রাজবন্ধীদের মুক্তি দিন। নিরপেক্ষ নির্বাচন দিয়ে আলোর পথে হাটুন। ষড়যন্ত্রের রাজনীতির নিয়তিই হচ্ছে নির্মম ট্র্যাজেডি। তিনি রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর শর্তহীন মুক্তি ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল-এর বিরুদ্ধে বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান।গতকাল বিকালে রাজশাহীর হরিয়ান গুলশনারা হাইস্কুলে মাঠে তিনি জেলা জাগপা আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন। রাজশাহী জেলা জাগপা সভাপতি রাজিবুল ইসলাম রিংকুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা, বক্তব্য রাখেন জেলা জাগপা উপদেষ্টা আলাউদ্দিন, যুব-জাগপা সভাপতি রায়হানুল ইসলাম টনি, জাগপা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান জিতু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ