,

সংসার ভাঙার খবর অস্বীকার করলেন রিচি ও রাসেক মালিক

news-image

অভিনেত্রী রিচির সংসার ভেঙে যাচ্ছে, এ ধরনের গুঞ্জণ গত কিছুদিন ধরে চাউর হয়ে আসছে। বিষয়টি নিয়ে রিচি বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। এ নিয়ে কথা বলার জন্য গত ২৫ জুলাই রিচি তার বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি মূল বিষয়টি তুলে ধরার পাশাপাশি স্কাইপি’র মাধ্যমে তার স্বামী রাসেক মালিকের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে যে কোনরকম ঝামেলা বা ভুল বোঝাবুঝি নেই এ বিষয়টি তুলে ধরেন। রাসেক মালিক বলেন, ‘আমি এই মুহূর্তে আমার পেশাগত কাজে ব্যস্ত। তারপরও স্পষ্ট জানিয়ে দিতে চাই, যে ই-মেইল থেকে আমার পরিচয়ে বিভিন্ন পত্রিকা অফিস বা অনলাইন সংবাদ মাধ্যমে ই-মেইল পাঠানো হয়েছে, সেটি আমার নয়। সেটি মূলত বাংলাদেশ থেকে কোনো একজন আমাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরির জন্য ই-মেইল এড্রেস খুলে সবাইকে পাঠিয়েছেন এবং তা বিশ্বাস করে যে সংবাদ হয়েছে, তাতে সামাজিকভাবে আমরা খুব বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আমাদের সাত বছরের দাম্পত্য জীবনে আমরা বেশ ভালো আছি, সুখে আছি। এটা সত্যি, আমরা দু’জন দু’জায়গায় অবস্থান করছি। আমাদের মান অভিমান হয়-এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয়, আমরা ভালো নেই। আমরা বেশ সুখে আছি। আমার ছেলের জন্মদিন ১ অক্টোবর। তার আগেই আমি দেশে আসার চেষ্টা করছি। তখন সবারসঙ্গে দেখা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ রিচি বলেন, ‘আমি আপনাদের বোন। আমি এদেশের সন্তান। একজন শিল্পী, একজন অভিনেত্রী। আমি মান-সম্মান নিয়েই মিডিয়াতে কাজ করতে চাই। কেউই যেন এরপর কোনো কিছু যাচাই-বাচাই না করে সংবাদ পরিবেশন না করেন, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। কারণ একটি অসত্য, বানোয়াট সংবাদে একজন শিল্পীর অনেক বড় ক্ষতি হতে পারে।’ উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত রাসেক মালিকের সঙ্গে রিচির বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান রায়ান মালিক স্কলাস্টিকায় নার্সারিতে অধ্যয়নরত।     

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ