,

আবার বিয়ে করছেন অভিনেত্রী রুমানা

news-image

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী রুমানা। সেখানে তিনি অনেকটা স্থায়ীভাবেই বসবাস করছেন। শোনা যাচ্ছে, তিনি আবারও বিয়ে করছেন। রুমানার ঘনিষ্টজনরা এ খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো বিয়ে করছেন। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ি এলিন রহমানের সঙ্গে বিয়ে হচ্ছে তার। আগামী ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে ৬ আগস্টে রুমানার গায়ে হলুদের অনুষ্ঠান হবে। ইতিমধ্যে বিয়ের সব আয়োজন স¤পন্ন হয়েছে। উল্লেখ্য, রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। সেই বিয়ে ভেঙে গেলে দ্বিতীয়বার বিয়ে করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যবসায়িকে। বিয়ের কয়েক বছরের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি এবং বিচ্ছেদ হয়। বছরখানেক আগে রুমানা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এদিকে রুমানার হবু স্বামী এলিনেরও এটি দ্বিতীয় বিয়ে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা