,

২০০ কোটি ছাড়িয়ে এখন ৩০০ কোটি রুপি আয়ের পথে ‘বজরঙ্গি ভাইজান’

news-image

তিন দিনে ১০০ কোটি রুপি, পাঁচ দিনে ১৫০ কোটি রুপি আয় করার পর সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ নয় দিনে ২০০ কোটি রুপি আয় সীমা অতিক্রম করেছে। এখন চলচ্চিত্রটির ৩০০ কোটি রুপি আয় করা শুধু আরও কয়েকটি দিনের ব্যাপার বই আর কিছু নয়। কারিনা কাপুর খান, হর্ষালি মালহোত্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকি, দীপ্তি নাভাল, আলি কুলি মির্জা, নাজিম খান, শরত সাক্সেনা, অলকা কুশল এবং ক্রুনাল প-িতের সহ-অভিনয়ে কবির খান পরিচালিত চলচ্চিত্রটি ঈদুল ফিতরের একদিন আগে মুক্তি পেয়েছে। ঈদের স্লটটি বলিউডে সাধারণভাবে সালমানের জন্যই বরাদ্দ থাকে। আর একক ফিল্ম হিসেবে এই চলচ্চিত্র ব্লকবাস্টার হতে তেমন বেগ পেতে হয় না। তবে, এবার কিছুটা ঝুঁকি তো ছিলই। প্রথমত এটি সালমানের আর আট দশটা ফিল্মের মত অ্যাকশনে ভরপুর নয়, এটিতে সালমানকে অনেকটাই কোমল রূপে দেখান হয়েছে। আর দ্বিতীয় ফ্যাক্টর হল ভারতে সাম্প্রতিক সিনেমাটিক ফেনোমেনন ‘বাহুবলি’। হিন্দির সঙ্গে তামিল, তেলুগু আর মালয়ালম ভাষায় মুক্তিপ্রাপ্ত ফিল্মটি ভারতীয় চলচ্চিত্রের সামগ্রিক আয়ের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।ভারতের বাইরের ৭০০’র বেশি পর্দার সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রটি ৫,০০০-এর বেশি পর্দায় মুক্তি পেয়েছে। ভারতে এসে হারিয়ে যাওয়া এক বাক-প্রতিবন্ধী শিশুর পবন নামে এক বজরঙ-ভক্তের সহায়তায় পাকিস্তানে তার বাবা-মায়ের কাছে ফিরে যাবার কাহিনী ‘বজরঙ্গি ভাইজান’।প্রথম রবিবার (সপ্তাহান্ত) পর্যন্ত ফিল্মটির আয় ছিল ১০৩.২৫ কোটি রুপি। এই সময়সীমায় সালমানের কোন চলচ্চিত্রের এটিই সর্বোচ্চ আয়। মঙ্গলবার পর্যন্ত চলচ্চিত্রটি আয় করে ১৫১.০৫ কোটি রুপি। এর আগে ১৪৯ কোটি রুপি আয় করে পাঁচদিনের সর্বোচ্চ আয়ের রেকর্ডটি দখল করে রেখেছিল আমীর খানের ‘ধুম থ্রি’। নবম দিনে হিসাবের খাতায় ২০.০৫ কোটি রুপি যোগ হলে ফিল্মটির আয় দাঁড়ায় ২১৭.৮২ কোটিতে। ‘বজরঙ্গি ভাইজান’-এর বিশ্বব্যাপী আয় এরই মধ্যে ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এতে ফিল্মটি এখন বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে বলিউডের চলচ্চিত্রের মধ্যে অষ্টম স্থানে আছে। অচিরেই এটি ‘কৃষ থ্রি’, ‘কিক’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’কে ছাড়িয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ