বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনুস খানের মন্তব্যে নাখোশ ওয়াকার

news-image

পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান ইউনুস খান জাতীয় দলের ব্যবস্থাপনা পর্ষদ নিয়ে মন্তব্য করায় হতাশ হয়েছেন দলটির কোচ ও সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। সমপ্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২-১-এ টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে ১-১ ড্রয়ের পর শেষ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ইউনুস খানের দুর্দান্ত ১৭৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচটি জিতে নেয় তারা। সিরিজ জয়ের পর দলের ব্যবস্থাপনা পর্ষদ সম্পর্কে ইউনুস খান বলেছিলেন, ‘আমি জানি না শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে যদি সেঞ্চুরি না করতাম তাহলে আমার কী হতো। সম্ভবত দল থেকে বাদ পড়তাম। তবে একজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণ করা ঠিক না। আমি সব সময় দলকে সেরাটা দেয়ার চেষ্টা করি।’ ইউনুস খানের এ মন্তব্যে মোটেও খুশি হননি ওয়াকার। ‘এক্সপ্রেস’ সংবাদপত্রে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউনুসের এরকম মন্তব্য ঠিক নয়।’ তিনি আরও বলেন, ‘ইউনুসের পারফরম্যান্স পাকিস্তানের লিজেন্ড ব্যাটসম্যানদের সমতুল্য, এ ধারণাটাও সঠিক নয়।’ এছাড়া ইউনুস খান দলের কোচ ও অধিনায়ক তাকে যথাযথভাবে বিচার করছে না বলে মন্তব্য করেন। ওয়ানডে দলে জায়গা না পেয়ে অখুশি তিনি। ইউনুস তাদের উদ্দেশ করে বলেন, ‘আমি কেন ওয়ানডে দলে জায়গা পাচ্ছি না? আমার কোথায় ভুল রয়েছে? আমি কী ভালো করছি না? আমি যদি হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে থাকতাম তাহলে অবশ্যই রান পেতাম।’ ইউনুসের এরকম মন্তব্যের জবাবে ওয়াকার বলেন, ‘আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই ইউনুসকে দল থেকে বাদ দেয়ার এবং এটা ঠিক নয়। আমরা তার ওপর চাপ সৃষ্টি করছি। তার ওয়ানডে দলে খেলার বিষয়টি আমাদের চিন্তায় রয়েছে। প্রয়োজন মতো তাকে খেলানো হবে। এদিকে পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি সম্পর্কেও কটু কথা বলেছেন ইউনুস। তবে পিসিবি ইউনুসের ব্যাপারে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা