,

১লা আগস্ট থেকে মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশা ও অযান্ত্রিক যান

news-image

আগামী ১লা আগস্ট থেকে সকল জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটোটেম্পু ও সকল শ্রেণীর অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে আদেশ জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। সম্প্রতি অটোরিকশার কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার পরিপ্রেক্ষিত্রে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ২২শে জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক সভায় মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, এবার ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা হাইওয়েতে চলাচল অনেক কমে গেছে। কিন্তু নতুন একটা উপসর্গ যোগ হয়েছে, সেটা হল সিএনজিচালিত অটোরিকশা। এবার ঈদে দ্বিতীয় দুর্ঘটনাটা হয়েছে সিএনজিচালিত অটোরিকশার জন্য। সিএনজি অটোরিকশা এবার মহাসড়কে খুব বেশি হারে এসে গেছে। যেটা অতীতে কখনো ছিল না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে