,

কক্সবাজারে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫

news-image

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। রোববার রাতের আধাঁরে ঘুমন্ত মানুষের ওপর শহরের বাহারছড়া কবরস্থান পাড়ায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে নিহা মণি (০৭) ও তার মা ঝুনু বেগম (২৭) নামে দু'জনের লাশ সোমবার ভোরে উদ্ধার করা হয়। পরে মেলে বাকি তিনজনের লাশ। রায় ১০ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার দুপুরে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ইসলাম মিয়ার ছেলে শাহ আলম (৪৫), শাহ আলমের স্ত্রী রোকেয়া বেগম (২৫) ও মৃত জাফর আলমের মেয়ে রিনা আকতার (১৬)।
এদের মধ্যে রিনা আকতার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য নিকটাত্মীয় শাহ আলমের বাড়িতে এসেছিলেন। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে আছেন- জহিরুল হকের মেয়ে শারমিন আকতার (২০), খাইরুল আমিনের ছেলে মোহাম্মদ আয়াত (১২), জাফর আলমের ছেলে মোহাম্মদ শেফায়েত (২০) ও জাকের হোসেনের ছেলে নুর নবী (২৮)। এছাড়া পাহাড় ধসের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খাইরুল আমিন জানিয়েছেন, তিনি ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। স্ত্রী ও দুই ছেলে-মেয়ে এবং বেড়াতে আসা এক নিকটাত্মীয় বাড়িতে ছিলেন। তিনি বলেন, যে কক্ষে তার স্ত্রী ও শিশু মেয়ে ঘুমিয়েছিল সেটি পুরোটাই মাটির নিচে চাপা পড়েছিল। তিনি থাকলে হয়তো নিশ্চিত মারা যেতে পারতেন। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মজিদ সাংবাদিকদের জানান, তারা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। বেলা একটা পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার কাজে দমকল বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। কক্সবাজারস্থ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (১৬ ইসিবি) উদ্ধার কর্মী মোহাম্মদ শেফায়েত বলেন, ‘উদ্ধারের সময় নিহত মা তার শিশু কন্যাকে বুকে জড়িয়ে ছিলেন। দৃশ্যটি খুবই হৃদয় বিদারক।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানিয়েছেন, উদ্ধার তৎপরতায় পুলিশ সহযোগিতা করছে। তবে এখনো মাটির নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে