,

রাঙামাটিতে গুলিতে শিশুসহ নিহত ২

news-image

রাঙামাটি সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ দুই জন নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার লেমুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা আশুতোষ চাকমা ওরফে সুপ্রিয় (৫০)  ও অরণ্য চাকমা (১০)।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে উপজেলার আসামবস্তি-রাঙ্গাপানিস্থ দুর্গম লেমুছড়ি এলাকায় একদল দুর্বৃত্ত আশুতোষ চাকমার বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আশুতোষ ও অরণ্য মারা যায়। রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, 'দুইজন মারা যাওয়ার কথা শুনেছি।  খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।'

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা