,

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

news-image

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী বিচ রোড এলাকায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে'এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব জানায়, নিহত মাদক সম্রাট মোঃ আবু জাফর (৩২) আনোয়ারা উপজেলার বদলপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। 'বন্দুকযুদ্ধের' পর র‌্যাব ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড শর্টগানের গুলি, দুই রাউন্ড পিস্তলের খালি খোসা ও এক রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করেছে। চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ সমকালকে জানান, র‌্যাব-৭ এর টহল দল নিয়মিত ডিউটির সময় গোপন সংবাদে জানতে পারে-কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে।
তিনি জানান, এ সংবাদে শনিবার রাত ১টার দিকে র‌্যাবের টহল দলটি পতেঙ্গা সমুদ্র সৈকত সড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন আরোহী চেকপোস্টের কাছে আসলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা  মোটরসাইকেল না থামিয়ে হঠাৎ র‌্যাবের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র‌্যাব কর্মকর্তা জানান, আত্মরক্ষা ও সরকারি জানমাল রক্ষার্থে র‌্যাবও মাদক ব্যবসায়ীদের ওপর পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে ঘটনাস্থলে একজন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। অন্যরা পালিয়ে যায়। সোহেল মাহমুদ আরও জানান, পতেঙ্গা থানা টহল পুলিশের সহায়তায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মানিব্যাগে রক্ষিত পরিচয়পত্র তল্লাশি করে জানা যায় তার নাম মোঃ আবু জাফর (৩২)। সে আনোয়ারা এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।
তিনি জানান, মাদক সম্রাট জাফর নগরীর পতেঙ্গা মডেল থানায় পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি। গত ১৩ মে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর এলাকা থেকে ইয়াবার ওই বড় চালান আটক করেছিল র‌্যাব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা