,

৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

news-image

৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়-সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়সমূহের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সূচি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা, আর ১০০ নম্বরের পরীক্ষা হবে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কোনো প্রার্থী ৩০ নম্বরের কম পেলে তিনি উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় একইভাবে পাস করতে হবে বলে জানিয়েছে পিএসসি।

পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক যোগাযোগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হল গেটে এ বিষয়ে তল্লাশি চালানো হবে, এ ধরনের কোনো ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করবে পিএসসি।

নতুন নিয়মে এবার সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৮ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।

বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়।  আগে ১০০ নম্বরে এক ঘণ্টা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে