,

বিষাক্ত চিংড়ি জব্দ: ৫ জনের জেল-জরিমানা

news-image

রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ ও বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচ পাইকারি ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। রোববার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কারওয়ানবাজারের মাছের আড়তে র‌্যাব-২ ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযান চালায়। অভিযানে পিরানহা সংরক্ষণকারী মোহাম্মদ মাহবুবকে (৩৫) এক মাসের কারাদণ্ড। পাইকারি চিংড়ি ব্যবসায়ী বশির আহমেদকে (৪৪) এক লাখ টাকা, দেবাশীষ বিশ্বাসকে (২২) ১০ হাজার টাকা এবং সাইদুল ইসলাম (২৭) ও শফিকুল ইসলামকে (২২) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, মাছের পাঁচ পাইকারি ব্যবসায়ীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ পিরানহা এবং বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির উদ্দেশে তা সংরক্ষণের অপরাধে তাদের এ শাস্তি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, পাইকারি এসব মাছ ব্যবসায়ী অধিক লাভের আশায় চিংড়ি মাছের মাথা ও লম্বা পায়ের মধ্যে ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে বিষাক্ত জেলি ও পানি ঢুকিয়ে দেয়। যা চিংড়ি মাছকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখে। এ জেলি মিশ্রিত পানি মাছের স্বাভাবিক ওজনকে বাড়িয়ে দেয়। এর আগে অভিযানে ২শ’কেজি নিষিদ্ধ পিরানহা এবং ৫শ’কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জরিমানা করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ