,

সদর হাসপাতালে ডিব্বা কোম্পানীর দৌরাত্ম॥ চিকিৎসকরা বিপাকে, রোগীরা প্রতারিত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ফুড সাপি¬ম্যান্ট (ডিব্বা কোম্পানী)’র বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এর ফলে জেলার বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা কতিপয় চিকিৎসকদের মাধ্যমে প্রতারনা শিকার হচ্ছেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কমপক্ষে ২০টি ডিব্বা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি কর্মরত রয়েছেন। তারা চিকিৎসকদের নগদ টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাদের কোম্পানীর এইসব প্রোডাক্ট লিখাচ্ছেন। কেউ কেউ রোগীদের ব্যবস্থাপত্রে লিখতে গড়িমসি করলে তাকে হেনস্থা করা হয়। এমনকি তাদের হুমকিও প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, আমরা আতংকের মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করি। বাসা থেকে হাসপাতালে আসার আগেই ডিব্বা কোম্পানীর প্রতিনিধিরা ফোন করে প্রতিদিন কমপক্ষে কতটি প্রোডাক্ট লিখতে হবে তা জানিয়ে দেয়। ডিব্বা কোম্পানীর প্রতিনিধিরা স্থানীয় ও বখাটে হওয়ায় কোন প্রতিবাদ করতে সাহস পায়না। হাসপাতালে কক্ষ থেকে চিকিৎসা নিয়ে আসা রোগী বের হলে তারা রোগীদের ব্যবস্থাপত্র পরীক্ষা করে। তাদের প্রোডাক্ট লেখা হয়েছে কিনা। এসব ঘটনায় হাসপাতালে বেশ কয়েকবার ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। পুলিশও এসেছে। কিন্তু হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসব কোম্পানী হাসপাতালে প্রবেশের কোন বিধি নিষেধ করেনি। বরং দিন দিন তাদের অত্যাচার, দৌরাত্ম যেন আরো বেড়ে গেছে। জানা যায়, বেশ কয়েকটি ডিব্বা কোম্পানী রাজধানী ঢাকা থেকে ফুড সাপি¬মেন্টের ১০০০ (এক হাজার) পিসের প্যাকেট ক্রয় করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে এসে বাড়িতে বসে বোতলজাত করে বিভিন্ন ওষদের দোকানে প্রেরন করেন। রোগীদের নিকট এসব ডিব্বা সর্বনিম্ন ২৭০ টাকা থেকে সর্বোচ্চ ৮’শ টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। অথচ  ট্যাবলেট কেনা, বোতলজাত করাসহ আনুষাঙ্গিক খরচ হয় মাত্র ৬০ থেকে ৬৫ টাকা। এভাবেই দিনের পর দিন জেলার দূর দূরান্ত  থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতারনার শিকার হচ্ছেন চিকিৎসকদের দ্বারা। অভিযোগ রয়েছে, কয়েক দিন পূর্বে ডিব্বা কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি ঢাকা থেকে ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসে দেশের নামী দামী কোম্পানীর লেভেল লাগিয়ে বাজারজাত করার সময় ধরা পড়েন। এ ঘটনায় ডিব্বা কোম্পানীর সমিতির লোকজন তাকে জরিমানাও করে। সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ আবু সাঈদ জানান, এক মাস পূর্বে হাসপাতালের চিকিৎসকরা যেন এসব প্রোডাক্ট না লিখে তা নির্দেশ দেয়া হয়েছে। কোন রোগী যেন প্রতারণার শিকার না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা