,

আবারো ঐশ্বরিয়া

news-image

আবারো একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া ও বলিউড অভিনেতা ও ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন। এর আগে ‘মোহাব্বাতেন’, ‘খাকি’, ‘হাম কিসিসে কাম নাহি’, ‘সরকার রাজ’ ও ‘বান্টি অর বাবলি’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও ঐশ্বরিয়াকে। আগামী অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করা হবে। তবে আগেই শোনা গিয়েছিল ওমাং কুমার পরিচালিত ‘সর্বজিত’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার শ্বশুর অমিতাভ বচ্চন। ‘মেরি কম’ ছবির সাফল্যের পর ওমাং এবার সর্বজিত সিংয়ের জীবন নিয়ে বায়োপিক নির্মিত করতে যাচ্ছেন। ভারতের নাগরিক সর্বজিত সন্ত্রাস ও গোয়েন্দাগিরির অভিযোগে পাকিস্তানের একটি আদালত সর্বজিতকে দোষী সাব্যস্ত করে। তাকে মুক্ত করার জন্য বোন দালবীর কাউর অনেক প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু ভালো কিছু হওয়ার আগেই ২০১৩ সালে বন্দিদের আক্রমণে কারাগারেই মারা যান সর্বজিত। ছবিটিতে সর্বজিতের চরিত্রে অভিনয় করবেন রণদীপ হুদা। দালবীরের চরিত্রে থাকবেন ঐশ্বরিয়া রায়। এখান শোনা যাচ্ছে, ছবিটিতে ওমাং অমিতাভ বচ্চনকেও রাখছেন। ছবিটিতে একজন পাকিস্তানি আইনজীবীর ভ‚মিকায় দেখা যাবে তাকে। এখানে সর্বজিতের হয়ে পাকিস্তানের আদালতে লড়াই করতে দেখা যাবে তাকে। সূত্র : ওয়ান ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা