,

থাইল্যান্ডে মানবপাচারের অভিযোগে ৭২ জন গ্রেফতার

news-image

থাইল্যান্ডের কর্তৃপক্ষ মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক জেনারেল সহ মোট ৭২ জনকে গ্রেফতার করেছে। থাই পুলিশ বলছে, মানব পাচারের ঘটনায় থাইল্যান্ডের ইতিহাসে এত ব্যাপক তদন্ত আর হয়নি।

গত মে মাসে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তবর্তী একটি এলাকায় গণকবরে ২৬ জন অভিবাসীর মৃতদেহ খুঁজে পাওয়ার পর থাই কর্তৃপক্ষ এই তদন্ত শুরু করে।

এই অভিযান শুরু হওয়ার পর মানবপাচারকারীরা অভিবাসী বোঝাই বহু নৌকা থাইল্যান্ডের উপকুলে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

উল্লেখ্য এই অভিবাসীদের বেশিরভাগই ছিল মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি। সেনাবাহিনীর যে জেনারেলকে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম মানাস কংপান।

থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ও চা যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তখন তিনি এই অফিসারকে লেফটেন্যান্ট জেনারেলের পদে উন্নীত করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ