,

আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন

news-image

সবুজ ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া-Wish For Batter Brahmanbaria’ নামের ফেসবুক ভিত্তিক একটি সংগঠনের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংগঠনের অর্ধশত স্বেচ্ছাসেবক জেলা শহরের ট্যাংকের পাড়, কাজীপাড়া, মধ্যপাড়া, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, গভঃমডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে সড়কের পাশে নিম গাছ, জাম গাছ, মেহগণী ও কৃষ্ণচূড়া গাছের শতাধিক চারা রোপণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজ ব্রাহ্মণবাড়িয়া প্রকল্পের সমন্বয়ক রেজাউর রহমান মুন্না, উপ সমন্বয়ক মহিবুল হক, জুবায়ের আহমেদ ও কাজল সাহা প্রমুখ। সবুজ ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে গাছের চারা রোপনের এই প্রকল্পের কাজ পর্যায়ক্রমে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে