,

সরাইলে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

news-image

সরাইল প্রতিনিধি : সরাইলে নামাজের ওজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার জন্য ওজু করতে মোঃ ইসরাইল মিয়ার স্ত্রী মোছেনা বেগম পারিবারিক পুকুরের ঘাটে যায়। ওতু করার সময় পা সটকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। আর উঠতে পারেনি। মাগরিবের সময় পেরিয়ে গেলেও যখন বৃদ্ধা ঘরে ফিরেনি। তখন পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। বাড়ির সকল ঘর ও আশপাশের বাড়িতে বৃদ্ধার সন্ধান মিলেনি। রাত সাড়ে সাতটার দিকে পুকুরের পানিতে ওই বৃদ্ধার লাশ ভেসে উঠে। পরে স্বজনরা তার লাশ পানি থেকে উদ্ধার করেন।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে