,

কিডনির পাথর দূর করতে অসাধারণ কার্যকরী এই ২ টি পানীয়

news-image

রিমানের চাইতে অনেক কম পানি পান করা, অনিয়মিত খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদির কারণে কিডনিতে পাথরের সমস্যার সৃষ্টি হয়। কিডনিতে পাথর হওয়ার জন্য বিশেষভাবে দায়ী অপরিমিত পানি পান। পানির সাথে আমাদের দেহের বাড়তি খনিজ মিশে ইউরিন ও ঘামের মাধ্যমে বের হয়ে যায়।

কিন্তু সঠিক পরিমাণে পানি পান না করলে সেই বাড়তি খনিজ পদার্থ কিডনিতেই রয়ে যায়, যা ধীরে ধীরে জমে থেকে শক্ত পাথরের মতো হয়ে উঠে। কিডনির পাথর দূর করার জন্য পরবর্তীতে ডাক্তারের কাছে অপারেশন করাতে হয়।

কিন্তু আপনি খুব সহজে এবং বেশ কার্যকরী উপায়ে ঘরেই কিডনির এই পাথর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দু ধরনের বিশেষ পানীয় পানের মাধ্যমে কিডনি থেকে দূর করে দিতে পারেন পাথর। শুনতে বেশ আশ্চর্য শোনালেও এটি সত্যি।

কারণ প্রকৃতি আমাদের সব ধরণের রোগের ঔষধের ব্যবস্থা করে দিতে পারে। আজকে চলুন দেখে নেয়া যাক কিডনি থেকে প্রাকৃতিক উপায়ে পাথর দূর করতে কার্যকরী দুটি পানীয় তৈরির পদ্ধতি।
তরমুজ বিচির চা

উপকরণঃ
– তরমুজের বিচি ১ টেবিল চামচ

– আধা লিটার পানি।

পদ্ধতিঃ
– তরমুজের বিচি ছেঁচে বা ভেঙে নিন।

– একটি পাত্রে পানি ফুটতে দিন।

– এরপর ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এতে সাথেসাথেই ছেঁচে নেয়া তরমুজের বিচি দিয়ে দিন।

– পানি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।

– স্বাভাবিক তাপমাত্রায় এলে তা পান করুন।

– দিনে ৩ বার তৈরি করে এই পানীয়টি পান করুন প্রতিদিন। এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা খনিজ দূর হওয়া শুরু করে এবং পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সেলেরি বীজ চা

উপকরণঃ
– ১ টেবিল চামচ সেলেরি বীজ (কুচি করে কাটা)

– ১ গ্লাস পানি

পদ্ধতিঃ
– একটি পাত্রে পানি ফুটতে দিন।

– এরপর ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এতে সাথেসাথেই কুঁচি করে কাটা সেলেরি বীজ দিয়ে রেখে দিন।

– পানি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।

– স্বাভাবিক তাপমাত্রায় এলে পানীয়টি পান করুন।

– দিনে ১ বার তৈরি করে এই পানীয়টি পান করুন সপ্তাহে ৩ দিন। এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা খনিজ দূর হয়ে পাথরের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

– গর্ভবতী মহিলারা এই পানীয় পান করবেন না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা